ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে দূর্বৃত্তের আগুনে কৃষকের ধান নষ্ট


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৫:৪০

মিরসরাইয়ে কৃষকের কেটে রাখা ধানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলীর আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ মণ ধান নষ্ট হয়েছে বলে দাবি কৃষক স্বদেশ কুমার দাশের। 

ভুক্তভোগী  জানান, তিনি বিগত ১০ বছর যাবৎ বাড়ির পাশে ১০ গন্ডা জমি বর্গা নিয়ে চাষ করে আসছেন। সম্প্রতি ধান কেটে বাড়ির পাশে তিনি শুকাতে দিয়েছেন। বুধবার রাত ১০ টায় কে বা কারা শুকাতে দেয়া ধানে আগুন দেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে এনে ঘুমাতে গেলে ভোর বেলায় আবার আগুন দেয়া হয়। এতে ১০ গন্ডা জমির প্রায় ৫০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে। হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেন জানান, তিনি রাতে ধানে আগুন দেয়ার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া জানান, ধানে আগুন দেয়ার ঘটনা শুনে তাদেরকে  থানার শরণাপন্ন হতে বলেছি। জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ধানের আগুন দেয়ার বিষয়টি শুনতে পেয়েছে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছে না ভুক্তভোগী।

প্রীতি / প্রীতি

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত