ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আওয়ামীলীগ আমলেই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়-এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৭:১৬

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশকে এগিয়ে নিতে কৃষিতে ভূর্তকি দিচ্ছেন শেখ হাসিনা। একটি ভূমিহীন কৃষক পরিবারও ঘর বিহীন থাকবে না। এখন আর সারের জন্য কৃষক গুলি খায়না। এখন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য হলো দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। আওয়ামী কৃষকলীগের প্রতিটি কর্মি গ্রাম বাংলার কৃষকের পাশে আছেন।

বুধবার বিকালে ভোলার তজুমদ্দিনে কৃষকলীগের আয়োজনে কৃষক সমাবেশ ও ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফসহ উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন।

উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিরাজউদ্দিন পারভেজের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কৃষকলীগের ভোলা জেলা সভাপতি আল মামুন অর রসিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি  ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,শম্ভুপুর  চেয়ারম্যান  মোঃ রাসেল প্রমুখ।

প্রীতি / প্রীতি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন