ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আওয়ামীলীগের প্রথম নারী সভাপতি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২২ রাত ৮:৫৪

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ¦ শাহীনা বেগম। স্বাধীনতার পর নারী হিসেবে শাহীনা বেগম জামালপুর জেলার ইতিহাসে আওয়ামীলীগের প্রথম সভাপতি।

বাংলাদেশের ইতিহাসে জামালপুর জেলার ৭টি উপজেলায় ইতোপূর্বে আওয়ামীলীগের সভাপতি হিসেবে কোন নারী স্থান পাননি। ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামীলীগ বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে তাকে ঘোষনা করেন। শাহীনা বেগম এর আগে বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি হয়ে ছিলো প্রায় ৭ বছর পূর্বে। কমিটির সভাপতি ছিলেন শিল্পপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল ইসলাম বিজয়।

কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামলীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে আলহাজ¦ শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলের নাম ঘোষনা করেন।

আলহাজ¦ শাহীনা বেগম এর আগে বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি মানব সেবায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিক পদক পেয়েছেন। তিনি একটি শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক। শাহীনা বেগম বকশীগঞ্জের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য।

আলহাজ¦ শাহীনা বেগম একজন ভালো সংগঠক হিসেবে পরিচিত। তিনি বকশীগঞ্জ পৌর সভায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ছিলেন। শাহীনা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ শাহীনা বেগম জানান, বরেণ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জামালপুর জেলা কমিটি আমাকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনোনীত করেছেন।

প্রীতি / প্রীতি

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার