বাঘায় যুবলীগ নেতা সুইট এর সাময়িক বহিস্কার প্রত্যাহার ও স্বপদে পূনর্বহাল
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর রাজশাহীর বাঘা উপজেলাধীন পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ সুইট (৩৫) কে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার প্রত্যাহার করে তাকে দায়িত্বে পূনর্বহাল আদেশ জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর রাজশাহী জেলার অন্তর্গত বাঘা উপজেলার পৌর শাখার সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক জুবাইদুল হক যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশটি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঘা পৌর যুবলীগের এক সিদ্ধান্ত মোতাবেক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাঘা পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ মাহমুদ (সুইট), পিতা- মোঃ সাজেদুর রহমান, গ্রাম- মুর্শিদপুর, ডাকঘর-বাঘা, উপজেলা-বাঘা, জেলা - রাজশাহীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রামাণিত হওয়ায় তার ওপর আরোপিত সাময়িকভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে পুর্ণবহাল করা হলো। আমরা তাহার সার্বিক মঙ্গল কামনা করি।
উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা সাজ্জাদ মাহমুদ সুইট এর পরিবার ১৯৭১ সালের পরবর্তী সময় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। উপজেলা জুড়ে তার পরিবারের একটি ক্লিন ইমেজ রয়েছে। সাজ্জাদ মাহমুদ সুইট এর পরিবার জন্মগত ভাবেই আওয়ামীলীগ পরিবার বলা হয়।তাঁর পিতা ও চাচা এজেট আওয়ামীলীগের দুঃসময়ের নিবেদিত নির্যাতিত আওয়ামীলীগ নেতা ছিলেন। বাঘা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির প্রায় সকল নেতা সুইট এর চাচা এজেট এর সাথে আ'লীগের পূর্ব পরিচিত রয়েছে। সেই সুবাদে সাজ্জাদ মাহমুদ সুইট উপজেলা ব্যপি সকলের পরিচিত মুখ এজেট এর ভাতিজা।
প্রীতি / প্রীতি
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার