চলন্ত প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ২
রাজধানীর আসাদগেটে একটি প্রাইভেটকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির মালিক রুবেল দত্ত (৪৫) ও চালক উজ্জ্বল কুমার (৩৫) দগ্ধ হয়েছেন। পরে তাদের গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, ‘আগুনে রুবেলের ৬০ ও উজ্জলের ২৫ শতাংশ পুড়ে গেছে। দুই জনের অবস্থায় আশঙ্কাজনক। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে দুই জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, রুবেল উত্তরার একটি বায়িং হাউসে মার্চেন্ডাইজারের কাজ করেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাজ শেষে প্রাইভেটকারে তিনি গ্রিন রোডের বাসায় ফিরছিলেন। আসাদগেটের সামনে প্রাইভেটকারটিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়াদি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের পরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এদিকে বিস্ফোরণের ঘটনার তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনীও কাজ শুরু করেছে বলে জানা গেছে। কিভাবে ঘটনা ঘটল, সিলিন্ডার না অন্য কিছুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্তের পরে জানা যাবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান