ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১১:৪০

নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন শের বাহাদুর দেউবা। সোমবার (১২ জুলাই) নেপাল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ দেউবাকে দু’দিনের মধ্যে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার নির্দেশ দিয়েছে।

নেপালের সুপ্রিম কোর্টের কর্মকর্তা দেবেন্দ্র ধাকাল বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিছে। তিনি বলেছেন, আদালতের আদেশ অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শের বাহাদুর দিউবাকে প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্ব নিতে হবে এবং আগামী সাত দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করতে হবে।

দেউবাকে প্রধানমন্ত্রী করতে চেয়ে রাষ্ট্রপতির কাছে ১৪৯ জন সাংসদের একটি পিটিশন পাঠানো হয়েছিল। সেখানে নেপাল কংগ্রেসের নেতা দেউবাকেই সমর্থন করেছিলেন অধিকাংশ সংসদ সদস্য। সেই পিটিশন খারিজ করে ওলিকেই প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাতে নির্দেশ দেন রাষ্ট্রপতি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংসদ সদস্যরা।

এর আগে চারবার প্রধানমন্ত্রী হলেও কোনওবারই পূর্ণ সময়ের জন্য পদে থাকেননি৷ ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে প্রথম নেপালের প্রধানমন্ত্রী হন দেউবা। তবে তাঁর মেয়াদের স্থায়িত্ব ছিল দেড় বছর। এর পর ২০০১ সালের অগাস্ট থেকে ২০০২ সালের অক্টোবর অবধি তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হন ২০০৪ সালের জুন মাসে। ১০ মাস পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেন রাজা জ্ঞানেন্দ্র শাহ। বারো বছর পর ২০১৭ সালে চতুর্থবার নেপালের প্রধানমন্ত্রী হন তিনি।

প্রীতি / প্রীতি

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত