ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি হলেন কার্পাসডাঙ্গার সুলতান


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ২:১৯

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি  হিসেবে মনোনীত হয়েছেন ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ।  ঢাকা মহানগর উত্তর   ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন  ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান  স্বাক্ষরিত চিঠিতে তাকে সহ সভাপতি পদে মনোনীত করা হয়।
 
চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর কমিটির সহ  সভাপতি পদে মনোনীত করা হলো।’

সুলতান মাহমুদের  গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা  উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গায়। তিনি  আশা ইউনিভার্সিটিতে  এলএলবিতে  অধ্যয়নরত আছেন।  এর আগে তিনি   কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ,  চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।

সুলতান মাহমুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি  মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সহসভাপতি ফরিদা পারভীন ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রীতি / প্রীতি

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ