রূপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তারাব পৌরসভার বরপা এলাকার মতি ভুইয়ার ছেলে আরিফ ও একই এলাকার রমি ভুইয়ার ছেলে রনি ভুইয়া।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় একদল ডাকাত সদস্যরা ধারালো ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
এসময় ডাকাতিকালে ব্যবহৃত একটি রামদা ও চাপাতিসহ আরিফ ও রনি ভুইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বাকি ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রীতি / প্রীতি
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত