নিম্নমানের খোলা সয়াবিন তেল বাজারজাত করছে বগুড়ার সালেক ফুড!
বগুড়ায় নিম্নমানের খোলা সয়াবিন তেল বোতলে ভরে নিজস্ব মোড়কে বাজারজাত করছে সালেক ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জানা যায়, এর আগে তারা সোলার প্যানেল বিক্রির ব্যবসা করত। অভিযোগ উঠেছ, নিম্নমানের মশার কয়েল ও তিনটি মোড়কে সয়াবিন তেল স্থানীয় এলাকায় বাজারজাত করে আসছে সালেক ফুড। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, সেই সাথে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা গেছে, বগুড়া জেলার সোনাতলা উপজেলার গড়ফতেপুর এলাকায় সালেক ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘদিন ধরে সুকৌশলে প্রশাসনের চোখে ধুলা দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক নিম্নমানের খোলা সয়াবিন তেল নিয়ে এসে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে ঝকঝকা করে ছোট-বড় বিভিন্ন আকারের বোতলে ভরে সালেক সয়াবিন তেল লেখা এবং মশার কয়েলের প্যাকেটে নিজস্ব মোড়ক লাগিয়ে জেলার বিভিন্ন এলাকায় বাজারজাত করছে। এসব তেল অন্যান্য ভালোমানের তেলের দামেই প্রতি লিটার ১৩২-১৪০ টাকা খুচরা দামে বিক্রি হচ্ছে। এ প্রতিষ্ঠানে কোন কেমিস্ট এবং নিজস্ব মেশিন নেই বলে জানা গেছে। এই সালেক ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নেই কোনো ট্রেড লাইসেন্স এবং বিএসটিআইয়ের অনুমোদন। অথচ সালেক সয়াবিন তেলের প্রত্যেক বোতলের গায়ে লাগানো মোড়কে বিএসটিআইয়ের লোগো দেয়া আছে।
এসব নিম্নমানের প্যাকেটজাত তেলে বাজারে মানসম্মত তেলের বাজার নষ্ট করছে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে মানসম্মত বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে ক্ষতি হচ্ছে। নকল মোড়ক লাগানো এসব সয়াবিন তেল সাধারণ মানুষদের স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হতে পারে। তাই বাজারজাত করা সালেক সয়াবিন তেলের সঠিক তথ্য বের করতে স্থানীয় প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে সালেক ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেক উদ্দিন বলেন,
এমএসএম / সাদিক পলাশ
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied