ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়ীতে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা পুরুষ্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ৪:৮

জামালপুরের সরিষাবাড়ীতে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,বার্ষিক পুরষ্কার ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সকাল ১০ টায় সুইড  সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।

সুইড বাংলাদেশ পরিচালিত  সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার উপমা ফারিসা।

সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বাকী বিল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরিষাবাড়ীর  আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ্ পৌর মেয়র মনির উদ্দিন, জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম ভিপি ওসি মহব্বত কবীর সমাজ সেবা অফিসার আরিফুর রহমান বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, সহ সভাপতি আলহাজ আসাদুল্লাহ, সাবেক সেনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের,আব্দুল হামিদ, আবুল হোসেন সরকার,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুখলেছুর রহমান সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম,বাবু মন্টু লাল তেওয়ারী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে প্রতিবন্ধীবিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রীতি / প্রীতি

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা