মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত বদরুল আলমকে দেওয়া হল সংবর্ধনা
মিরপুর প্রেসক্লাব নব-নিযুক্ত সাধারণ সম্পাদক এসএম বদরুল আলমকে সংবর্ধনা প্রদান করেন। চলমান মিরপুর প্রেসক্লাবের কমিটির সাধারণ সম্পাদক, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়াই এক সাধারণ সভার মাধ্যমে তার পদ থেকে তাকে অব্যহতি দেয়া হয়, এবং মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সভায় এস.এম বদরুল আলমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ মিরপুর প্রেসক্লাব কর্তিক আয়োজিত ও উদযাপন কমিটির আহ্বায়ক আবু সোহেল ইয়েন ও সদস্য সচিব রাবেয়া সুলতানা কে নিযুক্ত করে মিরপুর সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নব- নির্বাচিত সাধারণ সম্পাদক এসএম বদরুল আলম বলেন, আমাকে মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করায়, মিরপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা বৃন্দের কাছে আমি চির কৃতজ্ঞ।
মিরপুর প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকেদের কল্যাণার্থে অনেক ধরনের কর্মকাণ্ড করে থাকেন। মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে যে সম্মান দেওয়া হলো দোয়া করবেন আমি যেন তার প্রতিদান দিতে পারি। আমি সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং নিপীড়িত নির্যাতিত সাংবাদিকদের পক্ষে যেন কাজ করে যেতে পারি তার জন্য আমাকে দোয়া করবেন।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি এম.এন জামান কামাল তাহার সমাপনী বক্তব্যে বলেন, মিরপুর প্রেসক্লাবে সংগঠন বিরোধী ও দুষ্কৃত কোন লোকের স্থান নেই তারই প্রেক্ষিতে পূর্বের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপনকে অব্যহতি দিয়ে এস.এম বদরুল আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও তিনি বক্তব্যের মাঝে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মিরপুর প্রেসক্লাবের প্রত্যেকটা সদস্যের জন্য আবাসনের ব্যবস্থা তিনি করবেন এই অঙ্গীকার ব্যক্ত করেন এবং নিপীড়িত নির্যাতিত সাংবাদিকদের কল্যাণার্থে তিনি যেন কাজ করে যেতে পারেন তার জন্য মিরপুরস্থ সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা সম্পাদক ও প্রকাশক দৈনিক খবর বাংলাদেশ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ সাগর, তহিদুর রহমান মোল্লা সহ-সভাপতি, রিয়াজ আহমেদ সহ-সভাপতি, মুহাম্মদ রিয়াজ খান সহ-সভাপতি , কৌশিক আহমেদ জয়েন্ট সেক্রেটারি, মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিনুর রহমান বাদশা, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, সাইদুর রহমান খোকন সহ সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহিম , সোহেল রানা, আপেল মাহমুদ, সাকিব করিম, বাবুল আহমেদ, সবুজ খান, তপু মিয়া, মিজানুর রহমান, আহমেদ বাবুল, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক বাবুল খান, আল মামুন, সাংবাদিক কৌশিক আহমেদ, মোল্লা মিন্টু রহমান,সাংবাদিক সিরাজাম মুনিরা, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মামুন, মোঃ জাহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, বশিউর আলম, মিলন মোল্লা, সাংবাদিক আবুল কাশেম, মিজানুর রহমান, মেরি, জারা, সাবিহা এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্বনামধন্য বিভিন্ন সাংবাদিকগণ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস
আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক
ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি
হেফাজতের উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের মানববন্ধন ও মিছিল
উত্তরখানে ডিএনসিসির প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার