ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায় 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২২ দুপুর ১২:৫০

গ্যাস পাইপ লাইন সংস্কার কাজের জন্য আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর) ১২ ঘণ্টা ঢাকার আশেপাশে বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এরমধ্যে রয়েছে সাভার ক্যান্টনমেন্ট, চামড়া শিল্প এলাকা, সাভার তৎসংলগ্ন এলাকা। এসব এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (৪ ডিসেম্বর) গণমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামী ৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার ক্যান্টনমেন্ট, সাভার চামড়া শিল্প এলাকা, পাবলিক সার্ভিস ট্রেনিং সেন্টারসহ সাভারের আওতাধীন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পছা বিরাজ করতে পারে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি