মিরপুর শাহ আলী থানা এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৫টায় মিরপুর শাহ আলী থানাধীন নবাবের বাগ এলাকার বেড়িবাঁধসংলগ্ন জ্যাক গাড়ির ওয়ার্কশপের বিপরীত পাশের একটি মেহগনি গাছের আনুমানিক ২০-২৫ ফিট উঁচুতে একটি ডালে অজ্ঞাতনামা ৩৮-৪০ বছরের একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার লোকজন। তখন স্থানীয়রা শাহ আলী থানায় খবর দেন। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছান শাহ আলী থানার ওসি এবিএম আসাদুজ্জামান, এডিসি এ জেড তইমুর রহমান, এসি মিজানুর রহমান, এস আই মো. রুইছ।
তারা লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছে ঝুলন্ত লাশটিকে নামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহ আলী থানার ওসি এবিএম আসাদুজ্জামানের কাছে লাশের পরিচয় ও হত্যা না আত্মা হত্যা- এ বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে বলা যাবে। পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে কিছু বলা যাবে না।
লাশের পরিচয় ও স্বজনদের পাওয়া গেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
এমএসএম / জামান
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ