লালমনিরহাটে ১ হাজার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাটে ১ হাজার দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ( ০৩ ডিসেম্বর) দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের উদ্যোগে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন হাট-বাজারের নৈশপ্রহরী ও গরীব-অসহায়,দুস্থ ১ হাজার জন শীতার্ত মানুষের মাঝে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ উপলক্ষে উপজেলার বাউরা বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রঞ্জু,বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল হক মিরন, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মিঠু,বাউরা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সজল কুমার দে, বাউরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন সরকার, বাউরা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মারুফুল হক শাওন প্রমুখ।
প্রীতি / প্রীতি
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ