তজুমদ্দিনে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নতুন কমিটি
তজুমদ্দিনে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভোলার সরকারী শেখ ফজিলেতুন্নেছা কলেজের বাংলা বিভাগের প্রভাষক এম হালিম-কে আহবায়ক ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, নুরুন্নবীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
৩ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩ টায় তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স-এ বক্তব্য রাখেন বিডিএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এম জহিরুল ইসলাম, বিডিএফ এর ভোলা জেলা সভাপতি রাজীব হায়দার, সাধারন সম্পাদক মীর মোসারফ অমি, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আব্দুল জলিল ও সাবেক সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসাইন প্রমূখ।
সভায় সর্বসম্মতিতে গঠিত ২১ সদস্যের কমিটিতে অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মিরাজ হোসাইন, গিয়াস উদ্দিন মমিন, মহিবুল্যাহ ফিরোজ ও সালাউদ্দিন আহম্মেদ। উল্লেখ্য, ভোলার এই সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সুযোগ-সুবিধা ও উন্নয়ন নিয়ে কাজ করছে।
প্রীতি / প্রীতি
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন