বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে টুকুর কটুক্তির প্রতিবাদে ভূঞাপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন।
রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে পথসভা শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে নেতৃবৃন্দরা।
পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাম পিন্টুর ভাই টুকু গত শনিবার রাজশাহী তাদের সমাবেশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে যে কটুক্তিমূলক বক্তব্যে দিয়েছে তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও অংশ নেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied