ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে খঞ্জনির তালে জীবন চলে বাউল নুরের


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ১২:৫৪
সেই ৬০ বছর আগের কথা। তখন পনের বছর বয়স। গ্রামের তো দুরের কথা শহরেও ছিলো না আধুনিক যন্ত্রের ছোঁয়া। শহরের অভিজাত শ্রেণির মানুষের বিনোদনের একমাত্র ব্যবস্থা ছিলো রেডিও। আর গ্রাম কিংবা শহরে মানুষ জারি, কিচ্ছা, আলকাপ, ভাওয়ালী গানের মাধ্যেমে তাদের বিনোদন খুজতো। গ্রামে গ্রামে বসতো এ সব গানের আসর। গ্রামে বসা গানের আসরের দাদা, বাবার সঙ্গে আসা। সেই থেকে ভালোবাসা। গান শুনেই মনে ধরে যায়। সেই ভালোলাগা। তাতেই বুদ হয়ে থেকে কেটে গেছে জীবনের ৬০টি বসন্ত। আজও খঞ্জনি বাজিয়ে গান গেয়ে চলে জীবন।
 
নিজের জীবনের কথা এভাবেই বললেন রাজশাহীর তানোরের গোকুল গ্রামের বাউল শিল্পি নুর মোহাম্মদ(৭৫)। পুরো নাম নুর মোহাম্মদ হলেও এলাকায় তিনি পরিচিত নুর বাউল নুর বলে।মুখ ভর্তি সাদা কালো দাড়ি। চোখে কালো ফ্রেমের চশমা। মাথায় গোল টুপি। দুই হাতের ছয় আঙ্গুলে বড় বড় রঙ্গিন পাথরের আংঠি। গায়ে সাদা পাঙাবি। ঘাড়ে উপরে সাদা গামছা। হাতের মুঠে মধ্যে ঢোকানো পুরানো বাদ্য খঞ্জনি। গানই তার নেশা, গানই তার প্রাণ, গানই তার পেশা, গান নিয়েই তার সকল কাজ কর্ম, গানেই তার ধ্যান জ্ঞান, জীবন জীবিকার একমাত্র অবলম্বন।
 
নুর মোহাম্মদ জানান, গান শুনে যে যা বখশিস দেয় তা দিয়েই চলে তার সংসার। গ্রামাঞ্চলে একসময় বাউল গানের আসর বসলেও বর্তমান প্রযুক্তির যুগে বাউল গানের আসর তেমন জমে উঠেনা। এক সময় তার যথেষ্ট কদর থাকলেও এখন আর নেই। এখন খুড়িয়ে খুড়িয়ে চলছে তার সংসার।
তিনি আরো জানান, সংসারে তিন ছেলে, তিন মেয়ে ও স্ত্রী মিলে সাত সদস্যের পরিবার। ছেলে-মেয়ের বিয়ে দিয়ে সংসার পাতলা হয়েছে। বুড়ো হয়ে গেলেও তার হাত থেকে খঞ্জনি নামে না। আগের মত কোন অনুষ্ঠান না পেলেও মাজার, গ্রামের কোন অনুষ্ঠান হলে তার ডাক পড়ে। তবে আগের মত হয় না। মাসে, দুই মাসে দুই একটি জায়গায় থেকে ডাক পড়ে। তার গ্রামসহ বরেন্দ্র অঞ্চলে বিভিন্ন গ্রামে বাউল নুর বলে বেশ পরিচিতি রয়েছে। তবে তার নিধারিত কোন ফি না। খুশি মনে যা দেয় তা নিয়েই খুশি থাকেন তিনি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত