বাঘায় জুয়া খেলার অপরাধে ৭ জন আটক করেছে পুলিশ
রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় জুয়া খেলা চলাকালে ৭ জন কে হাতেনাতে আটক করা হয়। ওসি গোপনে খবর পেয়ে এসআই কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই শারিয়ার নাসিম, এসআই মেহেদী হাসান, এএসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বাজুবাঘা ইউপির বেলগাছী গ্রামস্থ মৃত আব্দুর রহিমের ছেলে আনারুল ইসলাম(৩৮) এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।
এসআই কামরুজ্জামান জানান,রবিবার রাত আনুমানিক ১২ টার দিকে বেলগাছী এলাকার আনারুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী মো,রনি(২৪) পিতা মৃত সুকচান,মামুন(২৩) পিতা মোহাম্মদ আলী,হোসেন আলী(১৮) পিতা মকবুল,আশরাফ(৪৮) পিতা হারুন প্রামাণিক, জাহিদুল ইসলাম (৪২) পিতা হামজের উভয় হিজলপ্লী বাঘা এবং আরিয়ান খান পিয়াস(২১), পিতা-মোঃশাহিন খান ,স্থায়ী: গ্রাম- সাগরকান্দি, থানা- আমিনপুর, জেলা –পাবনাসহ সর্বমোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসি। আসামীদের হেফাজত হইতে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৬ সেট ডন প্লেইং কার্ড (তাস)সহ নগদ সর্ব মোট ৫,২১৫/- টাকা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে।
বাঘ থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন বলেন, জুয়া খেলার অপরাধে ৭ জন কে রাতে আটক করা হয়ে ছিল।তাদের বিরুদ্ধে রাতেই জুয়া আইনের মামলা রুজু করে আজ ৫ ডিসেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার