মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক সাটুরিয়া থানার আল আমিন
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এসআই নভেম্বর/২২ নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার উপ-পরিদর্শক এসআই আল আমিন। আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা দেওয়া হয়।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় মাসব্যাপী ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার।
এসআই আল আমিন ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার শ্রীপুর পৌরসভা এক নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ছাত্রজীবনে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। তাছাড়াও ২০১৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে গাজীপুর ল কলেজ থেকে এলএলবি কোর্স সম্পূর্ণ করেন। তিনি ২০২১ সালের ২৩ ডিসেম্বর মানিকগঞ্জ জেলায় এবং ২৭ ডিসেম্বর সাটুরিয়া থানায় যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি এক সন্তানের জনক।
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় এসআই আল আমিন বলেন, আমার বাবা মায়ের দোয়া ও ভালোবাসার বদৌলতে এবং আমার এই অর্জনে যাদের অবদান রয়েছে তারা হলেন- জেলার পুলিশ সুপার স্যার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস স্যারের প্রতি।
যার সহযোগীতা ও অনুপ্রেরণা আমাকে এই সম্মান অর্জনে সব থেকে বেশি ভুমিকা রেখেছে। এসময় তিনি জানান,এ স্বীকৃতি আগামীতে আরও ভালো কিছু করার জন্য আমাকে উৎসাহ জোগাবে। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরো বেশি অনুপ্রেরণা করবে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি যাতে সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারি।
প্রীতি / প্রীতি
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ