ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ি আসনে প্রার্থীর জয়-পরাজয়ের মোড় ঘুরাতে পারেন নারী ভোটারা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ২:৫১

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ি আসনে ভোটের ভাগ্য গড়তে যাচ্ছেন দেড় লাখের উপরে নারী ভোটার।
রাজনৈতিক বিশ্লেষক ও উপজেলার সচেতন মহলের মতে, এবার নির্বাচনের ফলাফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারী ভোটাররাই। বড়লেখা-জুড়ি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৬ জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রচারণায় পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের মন জয় করাকে প্রার্থীরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ও তাদের নেতা-কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। 
নির্বাচন কমিশনের তথ্যমতে জানা গেছে, বড়লেখা-জুড়ি আসনে ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১১৩ টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ লক্ষ ৭২ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। পোস্টাল ভোটার ৬ হাজার ৫৬২ জন।  সংখ্যার বিচারে নারী ভোটাররাই এবার নির্বাচনের মোড় যেকোনো দিকে ঝুঁকিয়ে দিতে সক্ষম। 
সচেতন মহলের ভাষ্যমতে, আগের মতো নারীরা আর শুধু পরিবারের প্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নন। সময়ের পরিবর্তনে তারা এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। বিগত নির্বাচনের অভিজ্ঞতা, এলাকার উন্নয়ন-অবনতি, প্রার্থীদের আচরণ ও অতীত ভূমিকা বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নিচ্ছেন। নির্বাচনী মাঠে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি ও পাশে থাকার আশ্বাস দিয়ে নারী ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। তবে নারী ভোটাররা এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিনেই স্পষ্ট হবে কোন প্রার্থী নারীদের আস্থা অর্জনে সফল হয়েছেন। 
উপজেলার সচেতন নাগরিকরদের সাথে কথা জানা যায়, পুরুষরা অনেক ক্ষেত্রে প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিলেও নারীরা নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে এবার সেই নীরবতাই ভোটকেন্দ্রে গিয়ে চূড়ান্ত রায়ে পরিণত হবে। বিশেষ করে শ্রমজীবী ও দিনমজুর নারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে যোগ্য প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভোট দিতে আগ্রহী হলেও সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন। তাদের বক্তব্য, “ভোটের দিন যদি নিজের ভোট নিজেই দিতে পারি, তাহলেই কেন্দ্রে যাব। শুধু ভোট চাইলে ভোট দেব না। সৎ, যোগ্য এবং বিপদে পাশে থাকবে - এমন প্রার্থীই আমাদের ভোট পাবে।” 
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা জানান, এবারের নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা নিয়ে সব দলের মধ্যেই বাড়তি নজর রয়েছে। তাই তাদের বোঝাতে ও ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও নারী ভোটারদের গুরুত্ব স্বীকার করছেন। তাদের মতে, সময় বদলেছে, নারীরা এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম এবং সেই সিদ্ধান্তই নির্বাচনের ফল নির্ধারণ করবে। সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, একসময় যেখানে পরিবারের প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল, সেখানে এবার সেই চিত্র বদলাতে চলেছে। মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ি) আসনে প্রায় দেড় লক্ষের উপরে নারী ভোটারই এবার ভোটের ভাগ্য গড়ার প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন।

Aminur / Aminur

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা