ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নিজের জমি বিক্রি করে হামলার শিকার!


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ২:৪৮

নিজের জমি বিক্রি করে হামলার শিকার হচ্ছি। আমার জমি আমি বিক্রি করবো স্থানীয় মাস্তানদের চাঁদা দিতে হবে কেন? জমি আমার খেলার মাঠ দাবি করে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে চাঁদাবাজরা৷ আমরা সুষ্ঠু সমাধান চাই। মানবন্ধনে কথা গুলো বলছিলেন জমির মালিকানা দাবি করা নুরুল হুদা।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহর চৌরাস্তায় ভুক্তভোগী জমির মালিকগণের ব্যানারে এ মানববন্ধন চলে ঘন্টাব্যপী। পরে স্মারকলিপি দেয়া হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে।

মানববন্ধনে দাড়িয়ে জমির মালিকপক্ষের ওয়ারিশ জুলফিকার আলী ভট্টু বলেন, আমি অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিনা। খাদ্যনালীতে ঘাঁ ও দুটি ভাল্প নষ্ট হওয়ায় ভারতে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চিকিৎসার টাকা যোগার করতে বায়নামা সূত্রে জমি বিক্রি করেছি। কিন্তু স্থানীয় কিছু চাঁদাবাজ সেটিকে খেলার মাঠ দাবি করে আসছে। দখল নিতে দিচ্ছেনা। জমিটি যে ব্যক্তি মালিকানার এতে কোন ভুল নেই। আমি কোন খেলার মাঠ বিক্রি করিনি। আমি আজ আমার পরিবার নিয়ে এখানে দাড়িয়েছি আমাদের সুষ্ঠু সমাধান দিন।

জমির মালিকানা দাবি করা আরেক ওয়ারিশ নুরুল হুদা বলেন, গড়েয়াতে যে জমিটি খেলার মাঠ দাবি করা হচ্ছে সেটি আসলে আমাদের মালিকানা সম্পত্তি। সরকারের কোন নথিতে সেটি খেলার মাঠ উল্লেখ করা নাই। সেখানে আমাদের রোপন করা গাছ বড় হচ্ছে৷ কিন্তু অযথায় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী চাঁদা দাবি করে না পাওয়ায় আমাদের সমস্যা করছে। আমরা জমি বিক্রি করেছি। দখলে গেলে আমাদের সন্ত্রাসী দিয়ে হামলা করছে। আমার জমি আমরা বিক্রি করতে পারবোনা এটা তো হতে পকরেনা। যদি সেটা খেলার মাঠই হবে তাহলে সরকার হস্তক্ষেপ করুক। সরকার প্রমাণ করুক যে সেটি খেলার মাঠ। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে মানববন্ধন করছি। আমাদের সম্পত্তি বিক্রির অধিকার আমাদের আছে।

বায়নামা সূত্রে জমি ক্রেতা সজল চৌধুরী বলেন, গড়েয়াতে ১১ টি খেলার মাঠ আছে৷ কিন্তু আমি যে জমি কিনেছি সেটা কোন খেলার মাঠ নয় ব্যক্তিমালিকানা জমি। আমি জমি ক্রয়ের পর সেখানে সাইনবোর্ড টাঙ্গাতে গেলে আমার কাছে ৪০ লাখ টাকা দাবি করা হয়৷ আমি টাকা না দেয়ায় আমার উপর হামলা চালানো হয়, আমাদের গাড়ি ভাঙচুর করে। আমরা মামলাও করেছি। চাঁদাবাজদের একটি পক্ষ জমিটিকে খেলার মাঠ দাবি করছে। কিন্তু কাগজে কলমে কোথাও সেটি খেলার মাঠ উল্লেখ নেই। এ নিয়ে অনেকবার বসাও হয়েছে। তাদের চাঁদা দেইনা বলে তারা বারবার আমাদের সমস্যা করছে। আমরা বিচার চাই।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, গড়েয়ার সেই কথিত খেলার মাঠ ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষ আমার কাছে এসেছিল। এটি নিয়ে মামলা চলায় শুনানি করা হয়নি। সেটি খেলার মাঠ সরকারি রেকর্ডে এমন কোন তথ্য আছে কিনা জবাবে ইউএনও বলেন, গড়েয়ার সেই জমিটি সরকারি রেকর্ডে খেলার মাঠ উল্লেখ নেই।

সুজন / সুজন

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত