ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেপরোয়া ট্রাক চাপায় ২ যুবক নিহত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ৪:৩৭

টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় মেহেদী হাসান (২৪) এবং শাহীন মিয়া (২২) নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নবীন হোসেন জানান, রংপুরগামী একটি ট্রাক ভোরে মহাসড়কের পৌলি এলাকায় আসলে পিছনের চাকা ফেটে যায়। পরে নিহতরা ট্রাক থেকে নেমে পিছনে দাঁড়ালে হঠাৎ আরেকটি ট্রাক এসে তাদের চাপা দেয়। 

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

প্রীতি / প্রীতি

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত