ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় নির্বাচন উপলক্ষে পৌর যুবলীগের বর্ধিত সভা


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২২ বিকাল ৬:৭

রাজশাহীর বাঘায় ২৯ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টু কে বিজয়ী করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে বাঘা পৌরসভা যুবলীগ। ৬ ডিসেম্বর ( মঙ্গলবার) বিকেলে বাঘা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়দুল হকের পরিচালনায় নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, বিশেষ অতিথি বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (বাবুল), উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী। 

এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, যুবনেতা উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি তসিকুল ইসলাম, জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাফিজুর রহমান, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ।

উক্ত বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা যুবলীগের সকল ইউনিটের সভাপতি- সাধারণ সম্পাদক সহ বাঘা পৌর যুবলীগের নেতা কর্মী বৃন্দ। 

সব শেষে নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু সকলের কাছে দোয়া ও ভোটারদের থেকে ভোট প্রার্থনা করেন। এবং সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষ্য কাজ করার আহব্বায়ন করেন।

প্রীতি / প্রীতি

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল