ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়ীতে বিদ্যুৎ কেড়ে নিল-নাতির মর্মান্তিক প্রাণ


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ৬-১২-২০২২ রাত ৯:৫২

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎ কেড়ে নিল দাদা নাতির প্রাণ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা মজিবর রহমান (৬০) ও নাতি কাউছার (৩) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দার পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দার পাড়া গ্রামের মৃতঃ আলহাজ্ব হাওয়াজ আলী আাকন্দের পুত্র মজিবর রহমান (৬০) মঙ্গলবার দুপুরে তার বাড়ীর পশ্চিম পাশে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালাতে যান। সেচপাম্প চালিয়ে সাথে থাকা রাজু মিয়ার ৩ বছর বয়সী শিশুপুত্র কাউছারকে বাড়ি ফেরারজন্য কাধে তুলে নেন। হঠাৎ লীকেজ তারের স্পর্শে লেগে দাদা-নাতি উভয়েই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। এ ঘটনা স্থানীয় লোকজন দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, দুপুরে দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু  হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী  থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীর জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না পাওয়ায় লাশের সুরৎহাল রিপোর্ট অনুযায়ী দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কামরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম দাদা-নাতির বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সুজন / সুজন

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা