রায়গঞ্জে হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
হলুদের ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া মাঠ। কী অপরূপ সরিষার খেত! যতদূর চোখ যায় কেবল চারিদিকে শুধু হলুদ আর হলুদ। হেমন্তের ফসল তুলতে না তুলতেই শীতের আগমনে সরিষার হলুদ ফুলে ভরে গেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের মাঠ। চির সবুজের বুকে এ যেনো কাঁচা হলুদের আলপনা। মনে হয় পৃথিবী বুঝি তার রঙ হারিয়েছে। শুধু কালের বিবর্তনে হলুদ রঙটা যেন এখনও টিকে আছে।
রায়গঞ্জে হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। সরিষার ব্যাপক ফলনে গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে।সরিষার জমিতে ফুলে ফুলে মৌমাছি মধু আহরণ করছে। চারিদিকে প্রকৃতির বুকে সুন্দরের আগুন। প্রকৃতি সেজেছে
অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে। রাস্তার দুপাশে সরিষার হলুদ ফুলে ভরা দিগন্তজোড়া মাঠ।
দেখলেই চোখ জুড়িয়ে আসে। মন চায় সেই হলুদের মাঝে হারিয়ে যেতে। মাঠ ভরা সরিষা ক্ষেতের হলুদ মাঠে এক ফুল থেকে অন্য ফুলে মৌমাছিরা মনের আনন্দে মধু সংগ্রহে ব্যস্ত।
হলুদের মাঠে কৃষকের স্বপ্ন খেলা করছে এখন। সরিষা চাষ লাভজনক হওয়ায় চাষিরা এখন ঝুঁকে পড়ছেন সরিষা চাষে। কেউবা সরিষার বীজ তৈরি করেও লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় রায়গঞ্জের সরিষার চাষে ভালো ফলনের আসা করছেন কৃষকরা।
সরেজমিনে বুধবার (৭ ডিসেম্বর) চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা গ্রামে সরিষার এমনি খেত দেখা যায়। পশ্চিম লক্ষিকোলা গ্রামের সরিষা চাষি ও রায়গঞ্জ তৈল সমিতির সভাপতি আবু সুফিয়ান তালুকদার জানান, তিনি আট বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।
প্রতি বিঘায় তার ব্যয় হয়েছে ৪-৫ হাজার টাকা করে। ফলন ভালো হলে বিঘাপ্রতি ৮ থেকে ১০ মণ সরিষা আসবে। গত বছর প্রতি মণ সরিষা বিক্রি করেছেন ৩-৪ হাজার টাকায়।
বাজারদর ভালো পেলে এবারও তিনি সরিষা বিক্রি করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা। সরিষার ফুল আসে এক মাস পর। দেড় মাস পর ফুলে সরিষা ধরে। চাষের তিন মাস পর সরিষা পরিপক্ব হয়।
রায়গঞ্জ কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সরিষার জমি তে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য সঠিক কীটনাশক ব্যবহার করতে হয়। চলতি বছর রায়গঞ্জ উপজেলায় ৮ হাজার ৩'শ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এঁটেল মাটিতেও সরিষা চাষ হয়। এঁটেল-দোঁআশ মাটিতে সরিষার চাষ সব থেকে ভালো হয়।
সঠিক পরিচর্যা পেলে ও আবহাওয়া অনুকূলে থাকলে এবার রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
প্রীতি / প্রীতি
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন