খুনের তিনদিন পরেও আসামি গ্রেফতার না হওয়ায় ছাত্রলীগের বিক্ষোভ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যাকান্ডে তিনদিন পরেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় প্রধান অভিযুক্ত কাঞ্চনসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদের গেটে উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুদৌলা রাজু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মারুফ মোর্শেদ পাভেল, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির কুঠির শিল্পবিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুলফিকার রহমান রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি হত্যাকান্ডের ৩ দিন পেরিয়ে গেলেও হত্যাকারী অভিযুক্ত প্রধান আসামি কাঞ্চনসহ তার সহযোগীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। অত্যান্ত পরিকল্পিতভাবে প্রকাশ্যে জনসম্মুখে একজন ছাত্রলীগ নেতাকে হত্যার পরও আসামীরা গ্রেফতার না হওয়া দুঃখজনক। তারা দ্রুত প্রধান আসামি কাঞ্চন এবং তার সহযোগী ইমরান ও নাহিদসহ অন্যান্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আশিকুর রহমান রকি গত ১১ জুলাই রোববার রাতে শহরের পুরাতন বাজার এলাকার ফার্মেসী থেকে ওষুধ কিনে সোহেল ও প্লাবনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি ফুলছড়ির কঞ্চিপাড়ার দিকে যাচ্ছিল। এসময় শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছলে পূর্বপাড়ার নবাব আলীর ছেলে কাঞ্চন ও তার সহযোগীরা রকির উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এব্যাপারে নিহত রকির বড় ভাই আতিকুর রহমান সরকার ১২ জুলাই সোমবার বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় কাঞ্চনকে প্রধান আসামি এবং ৩ জনের নামসহ আরও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন
পূর্বধলায় আলোচিত ধর্ষণকাণ্ড: ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াল পুলিশ ও জনপ্রতিনিধিরা
Link Copied