ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী প্রেসক্লাবের মতবিনিময় ও চা-চক্রে সাংবাদিকরা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ৩:১৫

চট্টগ্রামের বাঁশখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় ও চা-চক্র অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়।

৬ ডিসেম্বর(মঙ্গলবার) বিকেলে বাঁশখালী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিউল্লাহর সঞ্চালনায় উপজেলার গ্রীণ চিলি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত মতবিনিময় ও চা-চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার সাংবাদিক আবু বক্কর বাবুল,দৈনিক  সংগ্রামের সাংবাদিক আব্দুল জব্বার,দৈনিক  অধিকার ও ভোরের দর্পন সাংবাদিক শিব্বির আহমেদ রানা, মানবকণ্ঠের সাংবাদিক মিজান বিন তাহের, দৈনিক সকালের সময়ের সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন,গণকণ্ঠের সাংবাদিক আফনান চৌধুরী,যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ,ভোরের ডাক প্রতিনিধি সাংবাদিক তাফহীমুল ইসলাম,রিয়াজুল হক রিফাত, মোহাম্মদ আলী,রেজাউল আজিম,জামাল উদ্দিন, নাঈম উদ্দীন প্রমূখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে সংহতি প্রকাশ করেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস,সি-প্লাস টিভির সাংবাদিক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ঐক্যমত পোষণ করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত কল্পে বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন বাঁশখালীতে দীর্ঘদিন যাবত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকসহ নিবন্ধিত পত্রিকা,টিভি চ্যানেল ও অনলাইনে মিডিয়ায় সাংবাদিকতায় কর্মরত রয়েছে সবাইকে বাঁশখালী প্রেসক্লাবের সদস্য হিসেবে ক্লাবের আওতায় নিয়ে আসা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণের কথা জানান।

 

প্রীতি / প্রীতি

দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান