মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার কিশোরী
মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)।এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় দুই ব্যক্তির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।
বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।তিনি জানান, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযুক্তরা হলেন— সদর উপজেলার পারবর্তীপুর গ্রামের কসাই লাল মিয়া ও একই উপজেলার ভগবানপুর গ্রামের বকুল প্রধান। এদের মধ্যে লাল মিয়া পেশায় মাংস বিক্রেতা ও বকুল বাসের কাউন্টার মাস্টার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ জুন সন্ধ্যায় ওই কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে পাশ্ববর্তী বালুয়া বাজারে যায়। ঢাকা যাওয়ার জন্য মেয়েটি বাজারের শাওন এন্টারপ্রাইজ নামের একটি বাস কাউন্টারের সামনে আসে। এ সময় বাসটির কাউন্টার মাস্টার বকুল প্রধান ও কসাই লাল মিয়া কোথায় যাবে জানতে চাইলে ঢাকা যাওয়ার কথা বলে মেয়েটি। লকডাউনে বাস বন্ধ; তবে মাইক্রোবাসে ঢাকা যাওয়ার যাবে বললে মেয়েটি রাজি হয়।
রাত ৮টার দিকে তারা মেয়েটিকে বাথরুম সেরে নেওয়ার কথা বলে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied