ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে দুইভাই শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় মা’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৭-১২-২০২২ রাত ৮:১৭

মাদারীপুরে ঘরে তালা মেরে আগুন ধরিয়ে সহোদর দুইভাইকে হত্যার ঘটনার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা পূর্ণিমা বৈদ্য।

বুধবার বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এই জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত পূর্ণিমাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এর আগে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার পল্টন থানার কাকরাইল থেকে পূর্ণিমাকে গ্রেফতার করে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সোমবার দুপুরে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের গোলাম মাওলা মাতুব্বরের ভাড়াকৃত টিনশেট ঘরে আগুনে পুড়ে মারা যায় দুই সহোদর শিশু রুদ্র (০১) ও মানব (০৩)। একটি মামলায় দুইমাস ধরে বাবা কারাগারে থাকলেও ঘটনার পর পাওয়া যায়নি শিশু দুটির মা পূর্ণিমা ও সাথে থাকা নানী রেবা রানী বৈদ্যকে। নিহত শিশুদের দাদা কালী দাস বৈদ্য বাদী হয়ে পূর্ণিমা ও তার মা রেবা রানী বৈদ্যকে আসামী করে এই ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার পল্টন থানার কাকরাইল থেকে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় পূর্ণিমাকে।

প্রসঙ্গত, ৬ মাস আগে উত্তর ঝিকরহাটি গ্রামের গোলাম মাওলা মাতুব্বরের ঘর ভাড়া নেন সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার ভ্যানচালক মানিক বৈদ্য। শ্বাশুড়ি, স্ত্রী ও দুই ছেলে নিয়ে সেখানে থাকতেন তিনি। পারিবারিক কলহের জেরে প্রায়ই স্ত্রীকে মারধর করতো মানিক এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। মানিক একটি মামলায় দুইমাস ধরে কারাগারে রয়েছে। সে কারাগার থেকে বেড়িয়ে আরেকটি বিয়ে করবে এমন হুমকিতে পূর্ণিমা ঘরে আগুন ধরিয়ে এই হত্যাকান্ডের সিদ্ধান্ত নেয়। পূর্ণিমার বাবারবাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতাবাজার এলাকায়।

সুজন / সুজন

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু