ভূঞাপুরে পাঁচ নারী পেল শেষ্ঠ জয়িতা সম্মাননা
"শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে পাঁচ শ্রেষ্ঠ নারী জয়িতা সম্মাননা পেয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আবৃত্তি বিষয়ক শিক্ষক হাসান মেহজাবিন তমার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা পর্যায়ে পাঁচজন শ্রেষ্ঠ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে। তারা হলেন- শামীমা জাহান, শারমীন আক্তার, আসমা তালুকদার, খোদেজা বেগম ও মোছা: সেলিনা বেগম।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied