ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিএমএসএফের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা


আনিছ মাহমুদ লিমন photo আনিছ মাহমুদ লিমন
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ৪:৪৫
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসি, সকল শাখা, সম্মানিত সদস্য, শুভাকাঙ্খী মিডিয়া ও শুভান্যুধায়ীদের শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার দুপুরে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 
 
সংগঠনের পক্ষ থেকে শাখাগুলোতে এবছর ঝাকজমক কোন আয়োজন ছাড়া শুধুমাত্র ১৪ দফার প্রচার-প্রচারণা, সাংবাদিক প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও সদস্য সংগ্রহ কর্মসূচী মাসব্যাপী চালানোর জন্য বলা হয়েছে।
 
সাংবাদিকদের স্বার্থে ২০১৩ সাল থেকে সংগঠনটি ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সারাদেশে তিন শতাধিক শাখায় প্রায় ১৫ হাজার সাংবাদিক এ সংগঠনের এ আন্দোলনের সাথে কাজ করছে। এছাড়া বিএমএসএফের বৈদেশিক ৬টি শাখা এ আন্দোলনের সাথে সক্রিয় ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আপনিও বিএমএসএফের সাথে কাজ করতে চাইলে নীচের 
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd-VkmaoOSqdZxrCyWsHGQ2lq6b4acysOY83AymBxqFw10tGQ/viewform?usp=sf_link লিংকে ক্লিক করে আজই সদস্য হোন। 
 
সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে সংগঠনটির সদস্যরা সোচ্চার রয়েছে। এছাড়া জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতসহ গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প ঘোষনার সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নেও সংগঠনটি কাজ করে যাচ্ছে। 
 
সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে বিএমএসএফ কাজ বদ্ধপরিকর। এ সকল দাবিগুলো বাস্তবে রুপ দিতে সকল শ্রেনী-পেশার সাংবাদিকদের অংশগ্রহনও জরুরী বলে সংগঠনটি মনে  করে।

এমএসএম / এমএসএম

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল