মাগুরায় সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য সহ নিহত ৩
মাগুরাতে সড়ক দুর্ঘটনায় দুইজন র্যাব সদস্য সহ সর্বমোট তিনজনের নিহতের ঘটনা ঘটেছে। মাগুরায় মাদক কারবারিকে ধরতে গিয়ে পিকআপের সঙ্গে ধাক্কায় এই দুই র্যাব সদস্যসহ সর্বমোট তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপ চালক মহিদুল ইসলাম। RAB- ৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে।
শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আমাদের ক্যাম্পের সামনে সিগন্যাল দিলে পিকআপটি তা মানেনি। তখন আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র্যাবের ২ সদস্য নিহত হন। আর তাদের গাড়ির চালক মারা যান। গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, একটি পিকআপকে চেকপোস্টে থামতে সংকেত দেয় র্যাব। পিকআপটি না থেমে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র্যাবের টহল দল পিকআপটি ধাওয়া করে। মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে র্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান। গুরুতর আহত হন র্যাবের দুই সদস্য।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, হাসপাতালে নেওয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। আহত র্যাবের অন্য সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
প্রীতি / প্রীতি
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান