ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা-রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে ইউএনও'র পাশে আসন


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ২:৪৩

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন ইউএনও মো. পারভেজ মল্লিক। গতকাল বুধবার সকাল থেকে তিনি এ কার্যক্রম চালু করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তাদের সম্মানে আমার পাশে একটি চেয়ার রেখেছি। একজন মুক্তিযোদ্ধা আমার পাশে বসে চা খেয়ে সরকারি ফির বাইরে বিনামূল্যে সেবা পাবেন। আমি মনে করি এটিই তার সম্মানের।

তিনি আরও বলেন, আমরা দুইটি সেক্টর থেকে বেশি অর্থ পেয়ে থাকি। একটি হচ্ছে গার্মেন্টস অপরটি হচ্ছে রেমিট্যান্স। আর রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশের কারিগর। রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য যেমন ত্যাগ স্বীকার করেন সেই তুলনায় তারা তেমন সার্ভিস পান না। শ্রম ও ঘামঝরা লুঙ্গি পড়া একজন রেমিট্যান্স যোদ্ধা ইউএনওর পাশে বসে চা খাবে ও সেবা নেবেন এটাই তার সম্মানের।

প্রসঙ্গত, টাঙ্গাইলের ৩৮তম জেলা প্রশাসক হিসেবে জসীম উদ্দীন হায়দার গত মঙ্গলবার যোগদান করে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন রাখার জন্য জেলার সকল ইউএনও এবং এসিল্যান্ডদের নির্দেশনা দেন।

 

প্রীতি / প্রীতি

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা