ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

পিরোজপুরে বিষ প্রয়োগ করে ২টি গর্ভবতী গাভী গরু ও ১টি ষাড় হত্যার অভিযোগ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ৪:৪৪

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জমি বিরোধী নিয়ে গর্ভবতী ২টি গর্ভবতী গাভী গরু ও ১টি ষাড় বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সোহাংগল গ্রামে। এই ঘটনায় সংশ্লিষ্ট নেছারাবাদ থানা মামলা না নেয়ায় ভুক্তভোগী আদালতে মামলা করেছেন।

সরেজমিনে জানা যায়, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সোহাগদল গ্রামের আব্দুল বারেক শরীফের পুত্র মোঃ রুবেল শরীফ দুটি গাভী গরু ও একটি ষাড় বহুদিন যাবৎ লালন পালন করে আসছিলেন। যার দুধ বিক্রি করে তাদের সংসারের ভরণ পোষণ চলছিল। গত ২৬ নভেম্বর সন্ধ্যার দিকে গাভী ও ষাড় গোয়ালে বেঁধে রেখে কাজ শেষ করে ভুক্তভোগী পরিবার ঘুমিয়ে যায়। পরদিন সকালে গাভী ও ষাড় গোয়াল থেকে অসুস্থ অবস্থায় বের করে চিকিৎসা করানো হয়। ২৭ নভেম্বর একটি গাভী ও ষাড়টি মারা গেলে স্বাভাবিক মনে করে মাটি চাপা দেয় পরিবারটি। পরে ২ ডিসেম্বর বিকালে অন্য গাভী গরুটি মারা যায়। 

পরবর্তীতে পুলিশ এবং চিকিৎসক এসে ঘটনাস্থল পরিদর্শন করে গরুর ময়নাতন্ত করে নমুনা ঢাকায় প্রেরন করে। মামলার বাদী রুবেল শরীফ বলেন, আমাদের ধারণা জমি বিরোধের সূত্রে প্রতিবেশী খাদিজা বেগম কিংবা অজ্ঞাত কয়েকজন লোক গরুর গোয়ালে বিষ প্রয়োগ করেছে। যাতে আমার গরু গুলোর মৃত্যু হয়েছে। যাতে ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিসাতন হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগীর মা নেহারুন বেগম বলেন, জায়গার বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। জমির সীমানা নিয়ে ঝামেলা করছিল। তাতে বাধা দেয়ায় আমাদের দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছে অভিযুক্ত প্রতিবেশী খাদিজা বেগম ও তার স্বামী দীন ইসলাম। তারা গরুর পানির পট ও খড়ে বিষ দিয়ে আমার গরু গুলোকে মেরে ফেলেছে। আমার দুটি গাভী গরু গর্ভবতী কয়েকদিন পরই তাদের বাচ্চা হতো। সেই বাচ্চা সহ গাভী গরু ও একটি ষাড় বিষ দিয়ে মেরে ফেলা হলো। আমাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আমি পরের বাড়ি কাজ করে এই ২০ বছর গরু লালন পালন করি। আজ পর্যন্ত আমার একটা বাছুরও মারা যায় নাই। আমি খেয়ে না খেয়ে এই গরুকে খাওয়াইছি।

বাদীর মামা বেলায়েত হোসেন বলেন, সীমানার বেড়া কেটে ফেলায় তর্ক-বিতর্ক হয়েছে। এরা নিতান্তই গরীব, গরু লালন পালন করেই জীবন যাপন করে। এরা যাতে বাড়ি থেকে বের হতে না পারে এজন্য চারপশে বেড়া দিয়ে রেখেছে অভিযুক্তরা। বিষের গন্ধে এলাকা টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। হুমকি দিয়ে সব পালিয়ে গেছে। কে কোথায় আছে আমরা জানিনা।

স্থানীয় মোঃ ইউনুস শেখ বলেন, দুটি গর্ভবতী গরু বাচ্চা সহ এবং একটি সার এইভাবে মেরে ফেলা হয়েছে। যারা এই ভাবে পশু হত্যা করতে পারে, তারা মানুষও হত্যা করতে পারে। এটি একটি জঘন্য ধরনের কাজ। যারাই এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। তবে অভিযুক্ত খাদিজা বেগম এমন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি এ ঘটনার সাথে আমি বা আমার পরিবার কোনভাবেই সম্পৃক্ত না। আমাদের পরিবারকে ফাঁসানোর জন্য এমন কাজ কেউ করেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে গরুর ময়নাতদন্ত শেষ করেছি। অভিযোগ রয়েছে বিষক্রিয়ায় গরুর মৃত্যু হয়েছে। তবে এটা জানার জন্য ঢাকায় নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পেলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়রি করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষক্রিয়ায় গরুর মৃত্যু হয়েছে এটা প্রমাণিত হলে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে। তদন্ত চলছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর।

প্রীতি / প্রীতি

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’