ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

১০ ই ডিসেম্বর বিএনপির মহা সমাবেশকে ঘিরে ঢাকার প্রায় সকল এলাকা নিস্তব্ধ


মেহেদী সৌরভ, ধানমন্ডি photo মেহেদী সৌরভ, ধানমন্ডি
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৬:১৮
অন্যান্য দিনগুলোর থেকে  ধানমন্ডি আজ কিছুটা ভিন্ন রকমের ছিল। যেখানে সরকারি ছুটির দিনেও লোকজনের ভিড় লেগেই থাকে সেখানে আজ কিছুটা ব্যতিক্রম। কোন প্রকার রাজনৈতিক সংঘর্ষ যাতে না হয় এর জন্য ধানমন্ডি এলাকায় পুলিশ বাহিনী বেশ তৎপর। এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, "এখন পর্যন্ত কোনো প্রকার রাজনৈতিক সংঘর্ষ হয়নি, আমরা প্রায় প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন করেছি যাতে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে"।
 
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বিভিন্ন নেতাকর্মীদের আনাগোনা বেশ লক্ষণীয়। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের রাস্তার পাশে বসে থাকতে দেখা যায়। এ বিষয়ে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান কবীর তন্ময়কে প্রশ্ন করা হয়, আপনারা কেন এভাবে ব্যানার লাগিয়ে বসে আছেন? এর জবাবে তিনি বলেন, "বিএনপি যাতে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এর জন্য আমরা প্রায় সকাল ৮ টা থেকে এখানে অবস্থান করছি"।
 
প্রধান সড়কের বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ, মনে হচ্ছে লোকজন তাদের বিশেষ কোনো কাজ ছাড়া বাহিরে বের হচ্ছেনা। এছাড়াও ধানমন্ডির প্রধান সড়কে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মোটরসাইকেলে করে জয় বাংলা ধ্বনি দিয়ে শোডাউন করতে দেখা যায়।

এমএসএম / এমএসএম

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা