চরফ্যাশনে দরিদ্র নারীর ঝুপড়িঘর ভেঙে দিল ভূমিদস্যুরা
মাহারা এতিম দুই নাতি-নাতনিকে নিয়ে বিবি মরিয়ম (৪০) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকা নজরুলনগর ভক্তিরহাট গ্রামে বসবাস করেন। দিনমজুর স্বামী আলমগীর হোসেন বাড়িতে না থাকার সুযোগে গত সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় ভূমিদস্যু ফরিদ ভূঁইয়া, নেজামল ভূঁইয়া ও আলাউদ্দিন মিলে লাঠিয়াল বাহিনী নিয়ে তাকে উৎখাত করে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মরিয়ম।
বিবি মরিয়ম জানান, আমার স্বামী, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন ও সুমন মিলে ৫০ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে ২৫ বছর ধরে মাহারা দুই নাতি-নাতনিকে নিয়ে বসবাস করে আসছি। গত ৮ মাস পূর্বে আলাউদ্দিন দেড় লাখ টাকা নিয়ে তার ভাগের সাড়ে ১২ শতাংশ জমি আমাদের কাছে বিক্রি করে ওই জমি বুঝিয়ে না দিয়ে এলাকার ভূমিদস্যু ফরিদ ভূঁইয়া গংয়ের কাছে আবারো জমি বিক্রির পাঁয়তারা করে।
জাহাঙ্গীরের স্ত্রী নাজমা বলেন, আমার শ্বশুর জমি রেকর্ডের সময় ফরিদ ভূঁইয়ার কাছে মূল দলিল দিলে সে আর দলিল ফেরত দেয়নি। আমার শ্বশুরের মৃত্যুর পূর্বে ফরিদ গংয়ের কাছে এই জমি বিক্রি করে গেছেন বলে দাবি করে ফরিদ গং।
বিবি মরিয়ম বলেন, জমির এ বিরোধ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেমবার সন্ধ্যার সময় দুই নাতি-নাতনি ছাড়া বাড়িতে কেউ না থাকার সুযোগে ফরিদ, নেজামলের নেতৃত্বে আলাউদ্দিন, নুর ইসলামসহ ২০ জনের লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ঘরটি ভেঙে চুরমার করে। ঘরের চাল-চুলা ভেঙে সংলগ্ন খালে নিয়ে ফেলে। এ সময় আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৯০ হাজার টাকা ও আমার মৃত কন্যার ব্যবহৃত স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যায় ওই ভূমিদস্যুরা। অন্যদিকে, ফরিদ ভূঁইয়া এই জমি ক্রয়সূত্রে তার বলে দাবি করেন।
দক্ষিণ আইচা থানার ওসি হারুনর রশিদ বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান