ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দামুড়হুদায় ভুল চিকিৎসায় গর্ভবর্তী গাভী গরুর মৃত্যুঃভুক্তভোগী কৃষকের থানায় অভিযোগ 


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ৩:৩৬

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার নজরুল ইসলামের বিরুদ্ধে ভূল চিকিৎসা দিয়ে গর্ভবতী গাভী গরু মেরে ফেলার অভিযোগ করা হয়েছে।  গতকাল শনিবার দুপুরে গরুর মালিক ভুক্তভোগী আব্দুল কুদ্দুস বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, দামুড়হুদা  উপজেলার চিৎলা গ্রামের আনসার আলীর ছেলে আব্দুল কুদ্দুসের একটি ৮মাসের গর্ভবতী গাভী গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ গাভী গরুটির চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলার উপ সহকারী প্রাণী সম্পদ অফিসার পশু চিকিৎসক নজরুল ইসলাম খবর দেন গরুর মালিক আব্দুল কুদ্দুস। গত রোববার পশু চিকিৎসক নজরুল ইসলাম চিৎলাগ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে গিয়ে গরুটিকে পরিক্ষা নিরিক্ষা শুরু করেন। এক পর্যায়ে গুরুর মালিক কে বলেন গরুটির শিরটানা রোগ হয়েছে, আপারেশন করতে হবে। 

এরপর শুরু হয় দর কশাকশি। দরদাম শেষ হলে পশু চিকিৎসা নজরুল ইসলাম গাভী গরুটির অস্ত্রপাচার শেষ করে। একপর্যায়ে গরু মালিক বলেন শিরকেটে দিলেন যদি গরুর কোনো সমস্যা হয়? পশু চিকিৎসা বলেন গরুর কিছু হলে দায় দায়িত্ব আমার বলে ফিস নিয়ে চলে আসেন। গরুটির অস্ত্র পাচারের পর গরুটির অবস্থা খারাপ হতে থাকে। গরু মালিক পশু চিকিৎসক কে বিষয়টি জানালে তিনি আর সেখানে না যেয়ে বিভিন্নভাবে কালক্ষেপন করতে থাকেন। গত বুধবার গাভী গরুটি মারা যায়। পশু চিকিৎসক নজরুল ইসলামের ভুল চিকিৎসায় গরুটি মারা যাওয়ার অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে গতকাল শনিবার দামুড়হুদা মডেল থানাতে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী আব্দুল কুদ্দুস। 

গরুর মালিক ভুক্তভোগী আব্দুল কুদ্দুস বলেন, আমি অনেক কষ্টে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে গরুটি কিনে ছিলাম। কয়েকদিন আগে গরুটি অসুস্থ হয়ে পড়ে। দামুড়হুদা উপজেলার সরকারি পশু চিকিৎসক নজরুল ইসলাম কে চিকিৎসা জন্য ডাকি। তিনি এসে গরুটি দেখার পার বলেন অপারেশন করতে হবে। আপারেশন করার আগে গরুটিকে ২টি ইনজেকশন পুশ করেন। 

তারপর অপারেশন করে ৩হাজার টাকা নিয়ে চলে যান। ওইদিন রাতেই গরুটি অসুস্থ পড়ে পড়ে। তাকে বারবার মোবাইলে কল করি। তখন তিনি গরুটিকে ৫টি নাপা ট্যাবলেট খাইয়ে দিতে বলেন এবং পরদিন সকালে এসে গরুটি দেখে যাবেন বলেন। গত বুধবার গরুটি মারা যায়। তারপর থেকে তিনি আর আমার কল রিসিভ করছেন না। তাই বাধ্য হয়ে আমি ওই চিকিৎসকের বিরুদ্ধে থানাতে লিখিত অভিযোগ করেছি। 

এবিষয়ে দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপ সহকারী প্রাণী সম্পদ অফিসার নজরুল ইসলাম বলেন, আমি আমার স্যার আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলে গরুটির চিকিৎসা দিয়েছি। ওষুধ বাবদ গরু মালিকের থেকে ২হাজার ৫'শ টাকা নিয়েছি। কোনো ভূল চিকিৎসায় গরু মারা যায়নি। গরুটির ফুড পয়জোনিং ছিলো হয়তো সে জন্য মারা গেছে। 

দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, গাভী গরুটির চিকিৎসা দেওয়ার পরে চিকিৎসক নজরুল ইসলাম বিষয়টি আমাকে জানাই ওই অবস্থায় আমি কুষ্টিয়াতে ট্রেনিংয়ে ছিলাম। পরবর্তীতে গরুটি মারা গিয়েছে এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। চিকিৎসা বাবদ টাকা নেয়ার কোনো সুযোগ নেই। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রীতি / প্রীতি

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ