কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকেই ভোট দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের মানুষের ভালোবাসা রয়েছে। তিনি দেশের মানুষের জন্য পদ্মা সেতু করে দিয়েছেন, আইটি পার্ক করে দিয়েছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা করে দিয়েছেন। গরীব ছেলে-মেয়েদের লেখা পড়ার সুযোগ করে দিয়েছেন।তাই আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে।
প্রীতি / প্রীতি
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ