মাগুরায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সাংবাদিক ও সুধীবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ই ডিসেম্বর সকাল ১১ টায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল, পেশাজীবী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীবৃন্দগণ ।
এ সময় মাগুরার বিভিন্ন বিষয় ও নবাগত জেলা প্রশাসকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল ইসলাম, বিসিডিএসের মাগুরা জেলা সভাপতি বাসুদেব কুন্ডু, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আরাফাত হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম সিদ্দিকী সহ প্রমুখ।
এ সময় বক্তারা মাগুরার উন্নয়নে জেলা প্রশাসক মহোদয়কে সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সকলের সহযোগিতায় আধুনিক ও মডেল মাগুরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহাদাত হোসেন মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ -উল-হাসান
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied