ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

গাজীপুরে শতামেক হাসপাতালে ডাক্তারের মোবাইল চুরির সময় এক চোর আটক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ৪:৩০

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের ২য় তলা থেকে ডাক্তার মোসা: দোলন ইসলামের মোবাইল চুরি করে নেওয়ার সময় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য'রা।

আটককৃত শফিকুল ইসলাম (৩৬) পাবনা জেলার আতাই খোলা থানার বনগ্রাম এলাকার হাছেন আলী'র ছেলে।রবিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়। শতামেক হাসপাতালে আনসার এর প্লাটুন কমান্ডার মোঃ আবু সাঈদ (আইডি নং- ৪৯৬৪৮) বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আটককৃত শফিকুল ইসলাম হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দালালির পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আসা রোগীর স্বজনকের মূল্যবান মোবাইল ও মূল্যবান সামগ্রী চুরি করে থাকে। আমি ও আনসার সদস্য ইমন ও রবিউল কে নিয়ে টহলরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে জিএমপি সদর থানার এসআই আরিফুল ইসলাম এর কাছে সপর্দ করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এছাড়া মাঝেমাঝেই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের টাকা মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে থাকে। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে আনসার এর প্লাটুন কমান্ডার মোঃ আবু সাঈদ যোগদানের পর থেকে চোরের উৎপাত অনেক কমে গিয়েছে বলে জানা যায়। গত তিন মাস আগে যোগদান করে প্রথম সপ্তাহেই একজন মহিলা চোরকে আটক করতে সক্ষম হয় আনসার সদস্যরা।

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ