ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভুয়া ডিবি পরিচয়ে মানুষের সাথে প্রতারণা, অবশেষে পুলিশের হাতে আটক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২২ বিকাল ৫:২৭
আটককৃত দেলোয়ার হোসেন খান।
আটককৃত দেলোয়ার হোসেন খান।

কখনো ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, আবার কখনো নিজেকে সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয়ে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করতো দোলোয়ার হোসেন খান (৫০)। আর এসব কর্মকাণ্ডই তার মূল পেশা। এমন অভিযোগের ভিত্তিতে ভুয়া ডিবি পরিচয়দানকারী দোলোয়ার হোসেনকে আটক করেছে টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ। রবিবার (১১ ডিসেম্বর) বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সে বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান খানের ছেলে।

এ বিষয়ে মামলার বাদী ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, প্রতারক দেলোয়ার হোসেন খান বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে তাকে ঘটনাস্থলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারক পরিচয় বেরিয়ে আসে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটককৃত দেলোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সাথে ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো সে। রবিবার বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় প্রতারণাকালে পুলিশ তাকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টির
সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত