লামার ফাসিয়াখালীতে রাত চলে পাহাড় কাটা, প্রসাশন যেন না জানে
বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে রাত হলেই প্রসাশনের চোখ ফাকি দিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে চলছে পাহাড় কাটা। এতে পাহাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য দিন দিন বিপন্ন হচ্ছে, ঝুঁকির মুখে পড়ছেন পাহাড়-টিলায় বসবাসকারী জনগোষ্ঠী। ভারি ভারি যন্ত্রের কোপে সমান করা হচ্ছে পাহাড়। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে আড়াই মাইল নামক স্থানে সাত একর জায়গায় জুড়ে দেওয়া হয় টিনের ভেড়া। রহস্য জনক টিনের ভেড়ার ভিতরে ডুকতেই দেখা যায় পাহাড় কাটার মহোৎসব। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন স্থানীয় জানান, বিদেশি সংস্থা থেকে হাসপাতাল বানানোর জন্য পাহাড় কাটছে স্থানীয় মেম্বার রহিম ও হাসেম। টিলার মাটি যেভাবে কেটে নেওয়া হচ্ছে তাতে আমাদের জীবন হুমকির মুখে পড়েছে। বর্ষা শুরু হলে যেকোন সময় ধষে পড়বে আমাদের ঘরবাড়ি।
সত্যতা যাচাইয়ের জন্য রহিম মেম্বার সাথে যোগাযোগ করা হলে তিনি পাহাড় কাটার বিষয়টি শিকার করেন। অনুমতি নেওয়া হয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, অনুমতি কে দিবে! আপনি নিয়ে দিবেন? আপনারা আমরা মিলে সমঝোতার মাধ্যমে তো করে ফেলতে পারি । আর এই জায়গা আমার আমি হাসেম কে বিক্রি করে দিয়েছি, যেহেতু জায়গা আমার ছিলো পাহাড় কাটা দায়িত্ব আমাকে দিয়েছে।বিষয়টি নিয়ে হাসেমের সাথে যোগোযোগ করা হলে তিনি বলেন, আমিতো মেম্বার ভাইকে দায়িত্ব দিয়েছি। আপনি ওনার থেকে জেনে নিন।
ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হেসেন বলেন, আমাকে এলাকাবাসী অভিযোগ করেছে রহিম মেম্বার নাকি রাত হলে পাহাড় ও বালু উত্তোলন করে, আমি বিষয়টি উপজেলা প্রসাশনকে জানাবো।লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফা জাবেদ বলেন, আমার আসলে বিষয়টা জানা ছিল না আপনার থেকে অবগত হয়েছি। পার্বত্য অঞ্চলে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে আমরা যদি প্রমাণ পাই তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারি পরিচালক মোঃ ফখর উদ্দিন চৌধুরী বলেনঃ- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা ৬ এর (খ) স্পষ্ট বলা হয়েছে যে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কতৃর্ক সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না। আমরা যদি প্রমান পাই সংরক্ষিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব।
এমএসএম / প্রীতি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied