ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ঘরেই গণতন্ত্র নেই- ওবায়দুল কাদের


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২২ রাত ৮:৫২
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশের গণতন্ত্র রক্ষা করবে। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করে। প্রতিদিনই কোথাও না কোথাও সম্মেলন হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিদেশি বন্ধুদের বলতে চাই, আপনারা বিএনপিকে জিজ্ঞেস করুন, তাদের ঘরেই তো গণতন্ত্র নেই, তাহলে তারা গণতন্ত্র রক্ষা করবে কিভাবে? বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ  সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, কয়েকজন সদস্য পদত্যাগ করলে সংসদ অচল হয় না। 
 
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। এটাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিতে পারবে না। ১০ ডিসেম্বরে আবারো প্রমাণ হয়ে গেছে। ফেলে দিলেন না, পল্টনে সমাবেশ করলেন না? আমি কিন্ত দুই দিন আগেই বলেছিলাম সমঝোতা হবে। আমাদের আকাশের কালো মেঘ কেটে যাবে। গতকাল যে মেঘ ছিল সব কেটে গেছে। তাদেরকে শুধু বলবো নোংরা ভাষায় কথা বইলেন না। লন্ডনে বসে তারেক আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলে। আর দেশে বসে বিএনপির নেতাকর্মীরা সেই অশালীন ভাষা ব্যবহার করে। আওয়ামী লীগের নেতাদের নামে খারাপ ভাষায় কথা বললে সমুচিত জবাব দেয়া হবে। কারা কারা খারাপ ভাষা বলছেন সবার তালিকা আছে।
 
আগামী বছর ডিসেম্বর-জানায়ারীতে ফাইনাল খেলা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ডিসেম্বরেই খেলা হবে। ১০ তারিখ চলে গেল, দেখতে দেখতে ১৫ বছর কেটে গেল। মুচলেকা দিয়ে তারেক রহমান পালিয়ে গেছে লন্ডনে। দেখতে দেখতে ১৫ বছর, তারেক আসবে কোন বছর? ঈদের পরে। কোরবানির ঈদ না রোজার ঈদ, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর? খেলা হবে দূর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে। খেলা হবে আগামী নির্বাচনে, এখন সেমিফাইনাল খেলা চলবে। ফাইনাল খেলা হবে আগামী বছর ডিসেম্বর-জানায়ারীতে। খেলাতো হবেই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতেৃত্বে বঙ্গবন্ধুর সৈনিকেরা নৌকা মার্কা নিয়ে বিজয়ী হবে। 
 
সম্মেলনে এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনকে সভাপতি, এ্যাডভোকেট আব্দুস সালামকে সাধারণ সম্পাদক ও আব্দুল মজিদ ফটোকে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জাতীয় কমিটির সদস্য ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 
এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, নির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এ্যাডভোকেট সানজিদা খানম, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন যায়েদ হোছাইন

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন সভাপতি-এ্যাড. সোলায়মান বিশু সম্পাদক আব্দুল ওয়াহেদ

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ

নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ

দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার

মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক