ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জৈন্তাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম এখলাছুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১২-১২-২০২২ দুপুর ৩:৩৫

সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ৪নং বাংলা বাজার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি মরহুম এখলাছুর রহমান স্মরণে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যাগে এক শোকসভা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। গত ১২ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় স্কুল মাঠে এই শোকসভা  ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এতে সভাপতিত্ব করেন প্রতিষ্টানের শিক্ষক মাওলানা মোস্তফা কামাল।

সভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, রাংপানি ক্যাপ্টন রশিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো: হুরমুজ আলী, সিদ্দিকুর রহমান, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য কাজী জয়নাল আবেদীন, মাসুক আহমদ, জাহিদ মিয়া, খোর্শেদ আলম, জৈন্তাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক কৃতিষ চন্দ্র সরকার, মরহুমের ছোট ভাই ব্যবসায়ী আব্দুল আহাদ, সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিকুর রহমান।

শোক সভায় বক্তারা বলেন, অত্র এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং জনকল্যাণে মরহুম এখলাছুর রহমানের অনেক অবদান রয়েছে।  তিনি জীবনের শেষদিন পর্যন্ত পিছিয়েপড়া অত্র এলাকার শিক্ষা সহ মানুষের সার্বিক  উন্নয়নে কাজ করে গেছেন। তিনি জৈন্তিয়া ১৭পরগনার একজন অন্যতম সালিশ ব্যক্তিত্ব ছিলেন। এখলাছুর রহমানের আকষ্মিক মৃত্যতে এই শিক্ষা প্রতিষ্ঠান তথা  জৈন্তাপুরে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পুরন হবার নয়। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোক সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, এলাকার প্রবীন মুরব্বি মিরন মেম্বার, শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম,  ব্যবসায়ী সেলিম চৌধুরী, ব্যবসায়ী ও তরুন সমাজসেবী নুরুল ইসলাম, মরহুমের পুত্র উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রী বৃন্দ। 

 

প্রীতি / প্রীতি

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ