ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-১২-২০২২ দুপুর ৩:৪৩

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করা হয়।সোমবার গোবিন্দনগরস্থ ইএসডিও’র প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠান উদ্বোধন করেন রানীশংকৈলের বীরঙ্গনা সীতা হেমব্রম।

উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে হেকস্/ইপারের কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ইএসডিও’র নিবাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ।

দুপুরে সমতলের ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠীর বিদ্যমান সংকট ও উত্তরণের পন্থা বিষয়ক জন বক্তৃতায় প্রধান বক্তা ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস, আলোচক রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. তুহিন ওয়াদুদ, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান মো: জুয়েল আহমেদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ ও সাবেক অধ্যাপক প্রফেসর শফি আহমেদ।

উত্তরবঙ্গের কৃষক বিদ্রোহ ও প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মণ, আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ওয়ারদাতুল আকমম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম।

বিকেলে সমতলের ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর জীবন সংগ্রামের গল্প বিষয়ক তৃনমূল সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে আলোচক ছিলেন নারগুন কহরপাড়া ভিডিসির সভানেত্রী আরতি মার্ডি, পীরগঞ্জ বৈরচুনা গিলাবাড়ী ভিডিসি;র সভানেত্রী সরলা মুর্মু, রানীশংকৈল হোসেনগাঁও রাউতনগর ভিডিসি’র সভাপতি সিংরাই সরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস।  

এর আগে রোববার রাতে ইএসডিও’র প্রধান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য দেন  ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ।  

প্রীতি / প্রীতি

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত