হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ জনজীবন
সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগারিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হারে বেড়ে গেছে হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি,এতে অতিষ্ঠ জনজীবন।সৃষ্টিগত ভাবে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেও পারিবারিক,সামাজিক ও রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত মূল্যবোধ হীন হয়ে তৃতীয় লিঙ্গ হয়ে জীবন যাপন করে যাচ্ছে হিজড়া সমাজ।সামাজিক নিম্নতম মূল্যবোধ থেকেও বঞ্চিত তারা।
পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় মূল্যবোধ না থাকায় জীবন যুদ্ধে জয়ী হতে দেশের বিভিন্ন অঞ্চলে বেপরোয়া চাঁদাবাজিতে অভ্যস্থ হয়ে গেছে হিজড়া সমাজ, সাম্প্রতিক সময়ে গ্রামে-গঞ্জে তেমন দেখা মিলতোনা হিজড়াদের।ইদানীং গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে তাদের চাঁদাবাজি প্রবনতা।
তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন,সড়কে চলমান গাড়ি থামিয়ে আদায় করছে চাঁদা,বেড়ে গেছে সড়কে যাত্রী হয়রানি,তাদের চাহিদা মতো চাঁদা না দিলে যে কোন মানুষকে অঙ্গ ভঙ্গি প্রদর্শনসহ অশ্লীল ভাষায় গালিমন্দ করতেও দ্বিধা করেনা তারা।
অন্যান্য মানুষের চেয়ে শারীরিক গঠন সুঠাম দেখতে অনেক ভালো,যদিও বা তৃতীয় লিঙ্গ হিসেবে বিবেচিত, পারিবারিক থেকে সামাজিক পর্যায়ে তাদের তেমন মূল্যবোধ না থাকায় চরম ভাবে অবহেলিত এই হিজড়া সমাজ,কিন্তু কেন?হিজড়ারা বেঁচে থাকার জন্যে রাষ্ট্র পক্ষও হয়তো কর্ম সংস্থানের কোন উদ্যোগ নিচ্ছে না।
যার ফলে তারা জীবন যুদ্ধে জয়ী হতে চাঁদাবাজিতে অধিক পরিমাণে বেপরোয়া হয়ে গেছে।
আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্র পক্ষ হিজড়াদের জন্যে কর্ম সংস্থানের ব্যবস্থা করছেনা কেন?আর বেপরোয়া চাঁদাবাজি করতে গিয়ে অনেক দূর্ঘটনাও করে বসে তারা,এইসব কাজে প্রশাসন কিন্তু তাদেরকে শেল্টার দিতে দেখা যায়,কিন্তু কেন? এতে প্রশাসন এবং রাষ্ট্রের সুবিধা কোথায়?সচেতন মহলের প্রশ্ন সৃষ্টির দিক থেকে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেও হিজড়া সমাজ পারিবারিক, সামাজিক রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত কেন?
সাধারণ মানুষকে হেনস্তা ও লাঞ্ছনা থেকে রক্ষা করতে ও হিজড়াদের স্বাভাবিক জীবন যাপনে ফিরে আনতে তাদের কর্ম সংস্থানের পাশাপাশি বাসস্থান ও শিক্ষা ব্যবস্থা করা অতীব জরুরি। চাঁদাবাজি করতে গিয়ে সড়কে,দোকানে গ্রামে ও শহরে ছাত্র সমাজ থেকে শুরু করে কোন শ্রেণির মানুষকে তারা ছাড় দিচ্ছে না।
এছাড়াও সাধারণ ফকিরদের কিন্তু মোটামুটি ভাবে কিছু সাহায্য করলে এতে তুষ্ট হয়ে চলে যায়,কিন্তু হিজড়ারা তাদের চাহিদা মতো চাঁদা না পেলে তারা অঙ্গ -ভঙ্গি প্রদর্শন করে সাধারণ মানুষকে হেনেস্তা করতেও দ্বিধা করেনা।এইসব বন্ধ করা হউক এবং সরকারি তরফ থেকে হিজড়াদের জন্যে কর্ম সংস্থান ও বাসস্থানসহ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষ তাদের হেনেস্তা ও লাঞ্ছনা থেকে রেহাই পেতে পারে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি