ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় বিএনপি নেতার মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-১২-২০২২ বিকাল ৫:৪৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম জয়নুল আবেদীন মল্লিক মৃত্যুবরণ করেছেন। সোমবার (১২ ডিসেম্বর) ভোরে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছিলেন। 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের উপস্থিতিতে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় সাটুরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোমবার বাদ যোহর উপজেলার সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 জয়নুলের মৃত্যুতে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা রিতাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

প্রীতি / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার