চুয়াডাঙ্গা জেলা আ. লীগের সভাপতি ছেলুন, সাধারন সম্পাদক আজাদ
চেয়ার ছোড়াছুড়ি ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনের ১ম পর্ব শুরু হয়।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন. ‘খেলা হবে, ২০২৪ সালের জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
এছাড়া ওবায়দুল কাদের বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে আরও বলেন. তারা সরকার পতনের খোয়াব দেখা শুরু করেছেন। খোয়াব দেখা ভালো। কিন্তু রাজপথে এসে নাশকতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করবেন না। করলে আপনাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলারক্ষকারী বাহিনী চরম ব্যবস্থা গ্রহণ করবে।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এ সময়ে অত্যন্ত সুসংগঠিত। অতএব কেউ পার পাবেন না।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড আমিরুল আলম মিলন (এমপি), সদস্য পারভীন জামান কল্পনা এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্না (এমপি)।
২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সাত বছর পর সোমবার (১২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন জেলা আওয়ামীলের সাধারন সম্পাদক জনাব আজাদুল ইসলাম আজাদ।
সুজন / সুজন
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত