সরকারের উন্নয়ন দেখে হিংসায় ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতা বিরোধীরা: এমপি বাবু
খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু সরকারের নানা উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে বলেছেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য।আজকে দেশের উন্নয়ন দেখে হিংসায় জ্বলে মরে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে স্বাধীনতা বিরোধী জামায়াত- বিএনপি। আর জামায়াত-শিবির কোরআনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত।
সোমবার ১২ ডিসেম্বর বিকালে মহারাজপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওয়ার্ড সভায় ইউপি সদস্য আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি এলাকাবাসীর দাবির পেক্ষিতে এলাকার ছাত্রছাত্রী ও জনগণের দীর্ঘ দিনের ভোগান্তি লাঘবে প্রতাপ স্মরণী স্কুল সংলগ্ন খালে দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দেন। এর আগে এমপি মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় সরকারের নানা উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শন, এলাকাবাসী ও দলীয় নেতা কর্মীর সাথে মতবিনিময় করেন।
এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ এমবিএমএস দোহা (বিপিএম), অধ্যক্ষ চয়ন কুমার রায়,ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কয়রা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ,রিপোটার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাট, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, আওয়ামীলীগ নেতা এস এম জিয়াদ আলী, মাস্টার খয়রুল আলম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রতাপ স্মরণী স্কুলের সহকারী প্রধান শিক্ষক রণজিত কুমার সরকার, প্যানেল চেয়ারম্যান লৎফর রহমান,আব্দুস ছালাম খা,সংরক্ষিত সদস্য সীমা বালা ঢালী, যুবলীগ নেতা শামীম সরকার, আজিজুল হাকিম, এ্যাড. আরাফাত হোসেন,রবিউল ইসলাম রবিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রকিব গাজি, আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন,ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।
সুজন / সুজন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’