ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর ‘ইউএনও’র পাশে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ৩:৬

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে এ ব্যতিক্রমী কার্যক্রম চালু করেন তিনি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধারা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে এ বাংলাদেশ স্বাধীন করেছেন তাদের সম্মানে নবাগত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমার পাশে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নির্ধারিত দুইটি চেয়ার রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের রত্ন ও রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার কারিগর।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত